crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  করোনার নতুন ধরন ওমিক্রণ থেকে সুরক্ষায় দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভয় না পেয়ে সবাই টিকাটা নিয়ে নেন।  এতে অন্তত জীবনটা রক্ষা পাবে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিভাগীয় আট শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর ঘোষণা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওমিক্রণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্র বলেন, যেহেতু ওমিক্রন সারাবিশ্বে দেখা দিচ্ছে, সে জন্য সবাইকে অনুরোধ করব— আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। শীতকালে করোনার প্রাদুর্ভাব বাড়ে। এই সময়ে সাধারণত এমনি আমাদের দেশে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করবেন।

তিনি বলেন, খুব বেশি বড় কোনো সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর যেন বড় কোনো সমাবেশ না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন।

প্রধানমন্ত্রী বলেন, ওমিক্রনে শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে। সে জন্য আমরা ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি।  এখন আমরা বুস্টার ডোজও দেওয়া শুরু করে দিয়েছি। কারণ দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক; সেটাই আমি চাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮

চিকিৎসাহীনতায় টাকার অভাবে ভুগছেন সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ মিঞা

চিকিৎসাহীনতায় টাকার অভাবে ভুগছেন সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ মিঞা

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে কুমিল্লা জেলা শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নাসিরনগরে মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ

ঝিনাইদহের হরিশংকরপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মেলে অনিয়ম ও দুর্নীতির তথ্য

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন ডাক্তারের যোগদান

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত