crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে ১০ লাখ টাকার বিদ্যুৎ বিল করা হয়েছে। এ বিল দেখে মাথায় হাত পড়ল গ্রাহক দুলাল মিয়ার।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসে ঘটেছে এমন অদ্ভুত বিল তৈরির ঘটনা।

জানা গেছে, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল সাহাপাড়ার দুলাল মিয়ার আবাসিক মিটার নং-০৯২৩৩৩৪-এ এমন বিদ্যুৎ বিল তৈরি করে নিয়ে যাওয়া হয়। বিল দেখে দুলাল মিয়া হতাশ হয়ে পড়েন।

দুলাল মিয়া জানান, তিনি পল্লী বিদ্যুতের পুরনো গ্রাহক। গত নভেম্বরে তিনি ৪৯৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। ডিসেম্বর মাসে এমন অদ্ভুত বিল দেখে তিনি হতাশ।

তিনি আরও জানান, তার মিটারের বর্তমান রিডিং-৯৪৫৭০, আগের রিডিং ছিল-৯৪৪০। ব্যবহৃত ইউনিট-৮৫১৩০ এর বিপরীতে জরিমানাসহ বিল দেখানো হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা।

এ প্রসঙ্গে ডিজিএম বিপ্লব কুমার সরকার জানান, বিষয়টি আমার জানা ছিল না। একটি আবাসিক মিটারে এমন বিল হওয়ার কথা নয়। ভুল পোস্টিংয়ের কারণে হয়তো এমন হতে পারে। ওই পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরে সংশোধন আকারে বিলটি সরবরাহ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দপুরে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জর্ডানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা ‘নিহত’

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড বেতন কমিশন নির্ধারণ করবে : উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

আ’লীগ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করছে : সেলিমা আহমাদ মেরী এমপি

নাসিরনগরে আ’গুনে নগদ টাকাসহ ৫টি ঘর পুড়ে ছাই

নাসিরনগরে আ’গুনে নগদ টাকাসহ ৫টি ঘর পুড়ে ছাই

ডোমারে করোনায় এক জনের মৃত্যু, ওসি’র সহায়তায় দাফন সম্পন্ন

ঘোড়াঘাটে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট

জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন