crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে আটকে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২০ ৬:০৪ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল:

জামালপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বন্যার পানিতে বিপদে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা করেছে পাররামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামবাসী।
পরে মৃত শেয়ালগুলো সড়কে সারিবদ্ধ রেখে গ্রামবাসীর উল্লাস করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার (১৮ জুলাই) বিকেলে ঘটা এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার নজরে আসে। সুলতানা রাজিয়া বিষয়টি খোঁজ খবর নিয়ে জানান, বন্যার কারণে তারাটিয়া বাজার সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বাঁশের ঝোঁপঝাড়ে আশ্রয় নেয় অসংখ্য শিয়াল, গুইসাপ, বন বিড়াল,বেজি প্রভৃতি বন্য প্রাণি। এ সব প্রাণি মানুষের বাড়িতে গিয়ে গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর খেয়ে ফেলতে শুরু করে। আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে দুই দিনের অভিযানে এসব প্রাণিকে পিটিয়ে হত্যা করেছে একদল তরুণ।
ইউএনও আরও জানান,বন্যপ্রাণি হত্যার বিষয়টি তার নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ ধরনের কাজ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করতে জনপ্রতিনিধিদের অনুরোধ জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দির প্রত্যন্ত এলাকায়ও গড়ে উঠছে ছাদবাগান

নীলফামারীতে প্রায় আড়াই লাখ টাকার কুড়িয়ে পাওয়া চেক মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাচালক !

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

শিবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

চকরিয়া-বেতুয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো জয়পুরহাটের অর্নব রবিদাস

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সৈয়াদুল হকের রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন

ডোমারে অধ্যাপক ফিরোজ প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তথ্য প্রতিমন্ত্রী মুরাদের নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ