crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেওয়ানগঞ্জে ধ*র্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে আরবি পড়তে যাওয়া এক শিক্ষার্থীকে ধ*র্ষণের মামলায় মুছা মিয়া ওরফে মুছা হুজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া (২৭) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে ইমামতি করতেন এবং শিশুদের আরবি পড়াতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মণ্ডলপাড়া এলাকার ওই মসজিদে ঘটনাটি ঘটে। সে সময় ভুক্তভোগীর বয়স ছিল ১৫ বছর। সে মসজিদে আরবি পড়তে যেত।

এজাহারে অভিযোগ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। পরে একইভাবে ১ ও ২ ডিসেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

একপর্যায়ে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন। পরে ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বাদীপক্ষও সন্তোষ প্রকাশ করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দিনাজপুর মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে জুম্মার নামাজ আদায়

নাসিরনগরে পানিতে ডু’বে ভাই-বোনের মৃ’ত্যু

নাসিরনগরে পানিতে ডু’বে ভাই-বোনের মৃ’ত্যু

নগরকান্দায় রহস্যেঘেরা গৃহবধূ কুহিনূরের মৃত্যু!

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত, সকলের নিকট দোয়া কামনা

ঝিনাইদহে দুপুর ২ টার পর সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্র*তারকচক্রের ৩ সদস্য আটক

জগন্নাথপুরে একদিনে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিতাসে বিট পুলিশিং এর আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২