crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন দুদক পরিচালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ফজলুল হককে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

তার বিরুদ্ধে অভিযোগ হলো- আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানের তথ্য ফাঁস। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন ফজলুল হক।

দুদক সূত্র জানায়, ফজলুল হক বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধানে দীর্ঘ ১৩ মাস সময় নেন। তিনি অনুসন্ধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির কাগজপত্র বেআইনিভাবে এক কর্মচারীর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে হাতে হাতে দিয়েছিলেন।

গত ১৪ জানুয়ারি দুদক মহাপরিচালক (প্রশাসন) রাজধানীর একটি রেস্তোরাঁয় বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, খারাপ কাজ করলে বরখাস্ত হতেই হবে। এই কর্মকর্তা সদ্য পদোন্নতি পেয়েছে, তারপরও কোনো ক্ষমা নেই। অন্যায় যারাই করবে, তারা আমাদের নজরে আসবে, তাদের বহিষ্কার করা হবে।

দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো তালিকা করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, কোনো লিস্ট করছি না। যাদের চলমান কাজের মধ্যে গলদ পাওয়া যাবে, তাদের বহিষ্কার করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

মোখা’ বাংলাদেশের দিকে আসছে, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ : তথ্য প্রতিমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল

দিনাজপুর পৌরসভায় নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার্টের উদ্বোধন

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চুরির হিড়িক, রাতের ঘুম হারাম

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৭৮

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৭৮