crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দু’র্নীতির অভিযোগে কালিয়ার ইউএনও’র অপসারণ দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
স্কুল-মাদ্রাসার নিয়োগে ঘুস বাণিজ্য, আওয়ামীপন্থি চক্রের যোগসাজশে প্রভাব বিস্তার ও প্রত্যাশিত সেবা নিতে গেলে দু’র্ব্যবহারের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহার অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে তার অপসারণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ওই অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার কালিয়া উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থী। আপনি অবগত আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার সারা দেশের মাঠ প্রশাসনে ব্যাপক বিকেন্দ্রীকরণ করেছিল। সে প্রক্রিয়া থেকে বাদ যায়নি কালিয়া উপজেলাও।

গত ১২ মার্চ ২০২৩ সাল থেকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ৩৪তম ব্যাচের কর্মকর্তা রুনু সাহা। যোগদানের পর থেকেই উপজেলার আওয়ামীপন্থি একটি চক্রের সঙ্গে যোগসাজশে প্রভাব বিস্তার শুরু করেন।

এ উপজেলার একাধিক স্কুল এবং মাদ্রাসায় একজন নৈশপ্রহরী নিয়োগে তিনি সাত থেকে ১০ লাখ টাকা করে ঘুস নিয়েছেন। স্থানীয় হাট-বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রায় সব জায়গা থেকেই হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। পাশাপাশি সিটিজেন চার্টার অনুযায়ী জনগণের প্রত্যাশিত সেবা নিতে গেলেও করেছেন দু’র্ব্যবহার ও হ’য়রানি।

অভিযোগে আরও বলা হয়েছে, আওয়ামী সরকারের পক্ষ নিয়ে কাজ করা এই উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যাথায় উপজেলা প্রশাসন ঘে’রাও করে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমিল্লায় মেয়র প্রার্থীদের সাথে প্রধান নির্বচন কমিশনার এর মতবিনিময়

কুমিল্লায় মেয়র প্রার্থীদের সাথে প্রধান নির্বচন কমিশনার এর মতবিনিময়

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ী পৌরসভার ড্রেনেজ কাজের ঠিকাদারের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ

নীলফামারীতে নতুন করে আরও ১৭ জনসহ মোট করোনায় আক্রান্ত ১৪৭

মাতামুহুরী নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার

সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪২৯

আলোচিত নবজাতক শিশুটিকে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসা শেষে নিঃসন্তান দম্পত্তির মাঝে হস্তান্তর

রং ফরসাকারী ক্রিমে স্বাস্থ্যঝুঁকি

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান