crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা- ফুলবাড়ী স্থলবন্দর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৬ অক্টোবরের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর ও ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।

বিষয়টি ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে তাঁরা চিঠি পেয়েছেন।বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি কেফাতুল্লা ওয়ারেছ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

কাতলামারীতে এক ৫ম শ্রেণির ছাত্র বলাৎকারের শিকার!

কাতলামারীতে এক ৫ম শ্রেণির ছাত্র বলাৎকারের শিকার!

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বং’স

হরিনাকুন্ডুতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

অপরাধী যে দলের আর যে মাপেরই হোক, কোনো ছাড় নয়: র‍্যাব ডিজি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন