crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুমকিতে রাস্তা মেরামতে বাধা, ভেক্যুর হেলপার আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

 

রিয়াজ উদ্দিন উপজেলা প্রতিনিধি, দুমকি।।

পটুয়াখালির দুমকিতে রাস্তা মেরামতের কাজে বাধা দেয়া এবং ভেক্যুর চালকের হেলপারকে মা*রধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উপজেলা লেবুখালী ইউনিয়নে পূর্ব কার্তিকপাশা গ্রামের নাজমত হাওলাদার বাড়ীর পাকা রাস্তা থেকে নবাব হাওলাদারের বাড়ি হয়ে করিম ফকিরের বাড়ি পর্যন্ত ৮০০ফুট রাস্তা মাটির মাধ্যমে পুনর্নির্মাণে ১লাখ ৮৭হাজার ৬০৬টাকা বরাদ্দ দেওয়া হয়। কয়েক দিন আগে কাজ শুরু করা হলে কিছু ব্যক্তি রাস্তার অংশ নিজেদের জমি বলে দাবি করে বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন।পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বেড়া সরিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

রাস্তা পুন:নির্মাণের কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান অভিযোগ করেন, ‘তিনটি বাড়ির প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু কাজ শুরু করার পর শাহজাহান ও আলম শরীফ গং এর নেতৃত্বে কিছু অংশে আবারও বাধা সৃষ্টি করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে কাজ চলমান থাকলেও রবিবার বিকেলে রোকেয়া ও মোমেলা ভেক্যুচালক ও হেলপারকে কাজ বন্ধ করতে বলেন এবং ভেক্যুর হেলপারকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে ভেক্যুর হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে এলাকায় উওেজনা বিরাজ করছে।

দুমকি থানা অফিসার্স ইনচার্জ সেলিম উদ্দিন জানান, ‘এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

কঠোর লকডাউন বা কারফিউ চায় বাংলাদেশ কংগ্রেস

মার্চের মধ্যে পর্যটকবাহী জাহাজ চালুর প্রস্তাব

ঘোড়াঘাটে মফিজুল মেম্বারের বিরুদ্ধে খাস জমি দ’খলের অভিযোগ

ঝিনাইদহে বাসশ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সরকারি খরচে ৭ বছরে হজে গেছেন ১৯১৮ জন : সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

সরকারি খরচে ৭ বছরে হজে গেছেন ১৯১৮ জন : সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

ডোমারে মোটরসাইকেল চুরি এখন নিয়ন্ত্রনে, ওসি

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১