crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুই কোটি টাকা আত্মসাৎ,ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের বরখাস্তকৃত কর্মকর্তাদের গতিবিধি সন্দেহজনক,ব্যাংক কর্মকর্তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুস সাদাত জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন কালীগঞ্জ থানায়। শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপক নাজমুস সাদাত। কিন্তু শনিবার তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। সাধারণ ডায়েরীতে ব্যাংকটির ব্যবস্থাপক নাজমুস সাদাত উল্লেখ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী মোঃ আজির আলীকে কৃষিঋণ বিতরণে জালিয়াতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গত ২২/০৬/২০২০ তারিখে শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এ শাখায় যোগদানের পর তার নজরে কৃষিঋণ বিতরণে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয় হতে তদন্ত টিম এসে কৃষিঋণ বিতরণে অনিয়ম খুঁজে পায় এবং ওই রিপোর্টের ভিত্তিতে উপরোল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরথাস্ত করা হয়। বরখাস্তকৃত কর্মকর্তাদের কিছু গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে যা তাহার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। গত ২৯ সেপ্টেম্বর বরখাস্তকৃত আবদুস সালামের বিশ্বস্ত সহযোগী সন্ধ্যার পর শাখার সম্মুখে অবস্থান নেয় এবং তার গতিবিধির উপর নজর রাখে। এ কারণে তিনি জীবনের নিরাপত্তার জন্য কালীগঞ্জ থানায় জিডি করেছেন। জিডি নং ১৩৩৫। বরখাস্তকৃত ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, কর্মকর্তা (ক্যাশ) আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী আজির আলী। তিনি আরো উল্লেখ করেছেন, আবদুস সালাম তার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের লেখালেখি করছে যেটা তার নিরাপত্তা ও সম্মানের জন্য হুমকি স্বরূপ। যেহেতু ঝিনাইদহ থেকে কালীগঞ্জ এসে অফিস করতে হয় সেহেতু এই পথে তিনি চরমভাবে নিরাপত্তার অভাব বোধ করছেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৫৪

পারবে কি নেইমার তার স্বপ্ন পূরণ করতে?

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে: তথ্যমন্ত্রী 

ডোমারে ব্যবসায়ীর গুদাম থেকে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান

জনবল ও অবকাঠামোর অভাবে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর বিলুপ্তির পথে

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

প্রতিনিধি আবশ্যক