crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাগল, স্ক্রেচ ও সাদা ছড়ি বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে দরিদ্র, অসহায় ব্যক্তিদের পাশে এনজিও ফাউন্ডেশন যে সহযোগিতা দিয়ে যাচ্ছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। যারা ছাগল পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি- আপনারা এই ছাগলটিকে যত্ন নিয়ে লালন-পালন করলে এ থেকে আরও ১০টি ছাগল হবে। তা দিয়ে আপনারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হবেন।’

১৯ জানুয়ারি সোমবার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে সেলভ ইনিসিয়েটিভ ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসআইডিপি) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা’র আর্থিক সহযোগিতায় ৭জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ২ জনকে ক্রেচ, ১ জনকে সাদা ছড়ি ও ৬ জনকে ২টি করে মোট ১২টি ছাগল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সমাজ উন্নয়ন প্রশিক্ষক কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক ও এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান, ইউপি সদস্য মোছাঃ রুমানা পারভীন ও সদস্য নাহিদ পারভেজ।

প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, ইসক্রেচ, সাদা ছড়ি ও ছাগল বিতরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনার কারণে পঞ্চগড়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিল প্রশাসন

এমপি শামীমের উদ্যোগে সুন্দরগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ, তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রীসভায় অনুমোদন

পেকুয়া পুলিশের ব্যতিক্রমধর্মী সেবা “হ্যালো ওসি”

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচনের আগে হ’য়রানি, নি’র্বিচারে গ্রেফতার বা স’হিংসতা দেখতে চায় না জাতিসংঘ

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশে পেঁয়াজ রফতানির অনুমতি ভারতের

কেএমপি’র অভিযানে ৩২৫ পিস ই-য়া-বা-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করোনা: ঝিনাইদহে সদর হাসপাতালে নেই সুরক্ষা ব্যবস্থা,কোয়ারেন্টাইনে ২২ জন!

সবাই বলে টিকা দেবে, কিন্তু হাতে আসছে না : পররাষ্ট্রমন্ত্রী