crimepatrol24
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ট্রাকের ধা*ক্কায় জামায়াত নেতা আনিসুর রহমান নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান নামে এক জামায়াত নেতা নিহত ও ঘটনাস্থলে থাকা অপর এক পথচারি আহত হয়েছেন।

নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম’র পরিচালক ছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলা লক্ষ্মীতলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ আয়াস উদ্দীন জানান, “আনিসুর রহমান মোটরসাইকেলযোগে অফিসের কাজে লক্ষ্মীতলা বাজারে আল আম’র শাখা অফিসে গিয়েছিলেন। সেখানে অফিসের কাজ শেষ করে শহরে ফেরার পথে ঘটনাস্থল লক্ষ্মীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও মোটরসাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানকে দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী জানান, “দিনাজপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

হোমনায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র” – এই প্রতিপাদ্যে জামালপুরে কমিউনিটি পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার”স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত জবি’র কর্মচারীর মৃত্যু

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা,মত বিনিময় ও পুরস্কার বিতরণ

অস্ত্রবিরতি সত্ত্বেও নতুন করে গাজায় ইসরাইলি বিমান হামলা

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন শনাক্ত ৩৮