crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাম কমলো এলপি গ্যাসের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র দাম কমালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি।

বর্তমান দাম থেকে ৮৫ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হবে আগামীকাল শুক্রবার থেকে। যা নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা। অন্যদিক যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রতি কেজির মূল্য মুসক ব্যতিত ৯৫.৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২.৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ৪ নভেম্বর এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছায়।

নতুন দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনায় নতুন পুলিশ সুপারের যোগদান

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত

হোমনায় পুলিশের অভিযানে ৭ বছরের সাজপ্রাপ্ত ৮ মামলার আসামী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার আয়োজনে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

আনোয়ারায় ব্যবসায়ীকে ছু’রিকাঘাত করে ১৫ লাখ টাকা ছি’নতাই

পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

জামালপুরে তিনটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ত্রিশ হাজার টাকা জরিমানা

রংপুরে গলায় ছোলা আটকে শিশুর মৃত্যু