crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১০, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ

 

 

কামরুল হক চৌধুরী:দাউদকান্দি॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ার গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷

সোমবার(১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

এলাকাবাসীরা জানান,ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবি জানান তারা৷

গ্রামবাসীরা আরো জানান,উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরণ ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন৷ এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগকে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাদ জানান৷ কিন্তু কতিপয় অসাধু  ব্যক্তি নিজেদের স্বার্থে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পাঁয়তারা করছে।

এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা, হাবিবুর রহমান, মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন জানান, ‘দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় একশত জনের গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন দাখিল করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক কুমিল্লার বরাবরে৷’

গ্রামবাসীরা আরো জানান, দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ  করা  নাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভ্যাকসিন আসার পূর্বে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জোর দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা, দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় হোটেল মালিকগণ আঙুল ফুলে কলাগাছ হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব

কুষ্টিয়ায় হোটেল মালিকগণ আঙুল ফুলে কলাগাছ হলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব

এরদোগানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডোমারে পুকুর খননকালে কৃষ্ণমূর্তি উদ্ধার

পঞ্চগড় থেকে পদ্মা নদী পর্যন্ত নৌ যোগাযোগ যুক্ত করতে চাই : নৌ প্রতিমন্ত্রী

ডোমারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ