crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দেশের পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম দিপুর আয়োজনে সোমবার (৬ জুন) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ সময় কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্রাইম পেট্রোল২৪.কম-এর বিশেষ প্রতিনিধি এবং দি ডেইলি অবজারভার পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি কামরুল হক চৌধুরী, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা শামীম রায়হান, দৈনিক মানবকন্ঠ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি শহীদুল্লাহ সাদা, দৈনিক ইনকিলাব পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা সেলিম আহমেদ, এশিয়ান এইজে’র দাউদকান্দি প্রতিনিধি লিটন সরকার বাদল, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মামুনুর রশিদ রুবেল, আমাদের নতুন সময় পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ দিদার, এশিয়ান টিভির দাউদকান্দি প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু, বাংলা টিভির দাউদকান্দি প্রতিনিধি আবু কোরাইস আপেল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

পঞ্চগড়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বকশীগঞ্জে খালাতো বোন ও স্ত্রীকে সহোদর বোন বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকুরী

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ জনের ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে স্কুল সভাপতির স্বাক্ষর জাল করে টাকা আত্মসাত করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক