crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিন পদে পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অধস্তন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারককে পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি করা হলো।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া বিচারকদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে বাবা- ছেলের এসএসসি পাশ

ময়মনসিংহের গৌরীপুরে বাবা- ছেলের এসএসসি পাশ

মদনে ইউএনও’র অভিযানে ৭১২ বস্তা সরকারি চাল উদ্ধার

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

আইএসপিআর স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

৯৯৯-এ মিথ্যা তথ্য দিলে শাস্তি

বাজিতপুর সাবরেজিস্ট্রার অফিসের বে’হাল দশা

বাজিতপুর সাবরেজিস্ট্রার অফিসের বে’হাল দশা

৩ বছরেও শেষ হয়নি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ!

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

হোমনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত হোমনা’এর শুভ উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ