crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সাতানী ইউনিয়নের সাতানী কারিগরি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ও ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় প্রোগ্রামটি বাস্তবায়িত হয়।

ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মু. শরীফুল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল কাইয়ূম।

বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, সাংবাদিক হালিম সৈকত।

ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েসনের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান মুকুল, তৌফিক ওমর, আল আমিন হৃদয়, সাজিদ ও আশিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ মিয়া ও
সাংবাদিক রকিবুল ইসলাম রিপন।
সেবামূলক কর্মসূচীটি সফল করার নেপথ্যে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পলাশ চন্দ্র সরকার, জসিমউদদীন, জাকারিয়া মাহমুদ ও রিয়াজুল ইসলাম প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা চক্ষু হসপিটালের প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমারের নেতৃত্বে কুমিল্লা চক্ষু হসপিটালের একদল চৌকস চিকিৎসক।

প্রায় শতাধিক রোগী দেখে তাদের ব্যবস্থাপত্র, ঔষধ, চশমা দেওয়া হয় এবং ছয়জন রোগীকে অপারেশন এর জন্য সিলেক্ট করে কুমিল্লা প্রেরণ করা হয়।
হসপিটালের গাড়িতে করে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজন, যাতায়াত, থাকা-খাওয়া, ঔষধ ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব এর আগেও তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে একই প্রোগ্রাম বাস্তবায়ন করেছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত ওসির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

বিজিবি কর্তৃক নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকার হি*রোইন-কো*কেন উদ্ধার

নাসিরনগরের কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

রংপুরে বিপুল পরিমাণে সরকারি ওষুধ উদ্ধার, পিয়নসহ আটক ৭

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে সব শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

পঞ্চগড়ে বঙ্গমাতা কলেজে চুরি

কপাল খুলছে এনটিআরসিএ সুপারিশবঞ্চিতদের