crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা সংক্রমণ রোধে খোলা জায়গায় অস্থায়ী কাচাঁবাজার নির্ধারণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২০ ১২:২১ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য মাছ ,মাংস,তরকারি,সবজি ও দুধ বিক্রয়ের জন্য খোলা জায়গায় অস্থায়ী কাচাঁ বাজার নির্ধারণ করেন উপজেলা প্রশাসন । করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার তাপ্তি চাকমা স্বাক্ষরিত চিঠিতে খোলা জায়গায় ৮ টি অস্থায়ী কাচাঁ বাজার নির্ধারণ করা হয় । গণসচেতনতার জন্য সেখানে ক্রেতারা ৩ ফুট দূরত্বে গোলাকার বৃত্ত চিহ্নিত করণের মাধ্যমে বাজার করতে হবে ।
বাজারগুলো হল- হোমনা সদর ও আদর্শ স্কুল সংলগ্ন বাজারের জন্য নতুন স্থান- শেখ রাসেল মিনি স্টেডিয়াম (বাসস্ট্যান্ড সংলগ্ন),ঘারমোড়া বাজার- ঘারমোড়া গরু বাজার মাঠ, দুলালপুর বাজার -বাজার সংলগ্ন মাঠ,মিরাশ বাজার- পাশ্ববর্তী খেলার মাঠ,রামকৃষ্ণপুর বাজার- বালুর মাঠ ওয়াই ব্রিজ সংলগ্ন,দড়িচর বাজার -দড়িচর ভূমি অফিস প্রাঙ্গন, কাশিপুর বাজার -কাশিপুর ভূমি অফিস প্রাঙ্গন, ঘনিয়াচর বাজার-ঘনিয়ারচর খেলার মাঠ নির্ধারিত করা হয় ।
জানা গেছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে কাচাঁবাজার সরিয়ে খোলা মাঠে নির্ধারণ করা হয়েছে।তবে সীমিত আকারে চাল ,ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারবে । ব্যবসায়ীদের সেখানে দূরত্ব বজায় রেখে আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী বাজার চলতে থাকবে ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, করোনা সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে খোলা মাঠে অস্থায়ী কাচাঁ বাজার নির্ধারণ করা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেল ২৪ হাজার কোটি টাকা

নাসিরনগরে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাসিরনগরে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জা’ল সনদে চাকরিরত ২৪ শিক্ষক শনাক্ত!

নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জা’ল সনদে চাকরিরত ২৪ শিক্ষক শনাক্ত!

হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ন্যায়বিচার নিশ্চিতে অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

‘সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা’: জেনারেল আজিজ আহমেদ