crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ


মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :

আগামী ১৬ আগস্ট থেকে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কোভিড-১৯ মহামারীর জন্য দীর্ঘ পাঁচ মাস ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখা হয়। আগামী ১৬ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই রুটে আবার যাত্রীসেবা শুরু করবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের অনুমতির ভিত্তিতে সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা মেনে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।
রবিবার ও বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
একই দিনে কুয়ালালামপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফিরতি ফ্লাইট।
করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।
কয়েক ধাপে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর গত ১৬ জুন থেকে আবার নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে পেটালেন ছাত্রলীগ নেতারা

জগন্নাথপুরে কিছুতেই কমছেনা জনসমাগম, বাড়ছে করোনা ঝুঁকি

পঞ্চগড়ে গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী আটক

বানেশ্বরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে ইয়াবার বড় চালান ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত : গ্রেফতার ২

ঝিনাইদহে ভূমি কর্মকর্তাকে লাঞ্চিত করার মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!

স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ ও দুর্নীতি প্রতিরোধ চায় বাংলাদেশ কংগ্রেস

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় চু*রি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চো*র

ডিমলায় অভিনব পন্থায় পিতা-পুত্রের শত শত ইউনিট বিদ্যুৎ চুরি : মিটার ও তার জব্দ!

ধর্ষণ নিয়ে ফখরুলের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী