crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঃ সোহান চৌধুরী’র ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এলাকার কৃতীসন্তান মানবিক ডা. সোহান চৌধুরী’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮মার্চ) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ।

সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিমুন এর পৃষ্ঠপোষকতায় ইউপি সদস্য আব্দুল মজিদ, শফিকুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপন রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, আ’লীগ নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত নবজাতক ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সোহান চৌধুরী (এমবিবিএস) এলাকার দেড় শতাধিক অসহায় রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন।

তিনি জানান, ‘আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সকলের দোয়ায় আমি একজন ডাক্তার হতে পেরেছি। ডোমারের সন্তান হিসেবে প্রতি মাসে হলেও ১বার করে এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবো।’

ডা. সোহান চৌধুরী ডোমার বাজার মায়া মার্কেট এলাকার কাইমুল হক চৌধুরী ও ফারাহ দীপা দম্পতির ছেলে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেফগার্ড পলিসি সংশোধনের মাধ্যমে মুনাফার বদলে মানুষ এবং পৃথিবীকে সুরক্ষিত করার দাবী

দাউদকান্দিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতালে তালা লাগিয়ে দিলেন ইউএনও

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন নব নির্বাচিত মেয়র আতিক

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল

রংপুরে ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

হোমনায় বীরের কণ্ঠে বীর কাহিনী ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ডোমারে পৈত্রিক বসতভিটা ফেরত পেতে আদালতে মামলা