crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে সচেতনতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শ্রেণি পাঠদান আকর্ষনীয় করা এবং খাদ্য পুষ্টি ও হাইজিন বিষয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ২দিন ব্যাপী সচেতনতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি ব্যাচে মোট ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। বাস্তবায়নে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটি। সহযোগীতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঝরে পড়া শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হয়ে পাঠ দান করুন, সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগী করে গড়ে তুলুন কারণ ভবিষ্যত প্রজন্ম আপনাদের হাতে। আপনারা যদি সেইভাবে তাদেরকে গড়ে না তুলেন, তাহলে কবরে যান, আর শ্মশানে যান, এর দায় ভার আপনাদেরকেই বহন করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিউর রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুসিক উপনির্বাচনে বিজয়ী তাহসীন বাহার

নেত্রকোণায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৩

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ব-ন্দু-ক-যু-দ্ধে দুই ডাকাত নি-হ-ত

তিতাসে তারেক রহমানের পক্ষে শুকনো খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জি. এমএ মতিন খান

ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই ঘরে উঠে পানি!

শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুন:স্থাপনের সময় কমলো ৫ বছর, পেনশন পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

একীভূত রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধান : কংগ্রেসের আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

জগন্নাথপুরে লোভনীয় অফার দিয়ে প্রতারণার দায়ে ৩ জনের কারাদণ্ড

পঞ্চগড়ে নতুন করে আরও ২ জন করোনা শনাক্ত