crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ

ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ও হালকা বাতাসে কাঁপছে ছিন্নমূল মানুষ। বিভিন্ন স্থানে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বয়স্ক ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন ধরে নীলফামারী জেলার ডোমার উপজেলাসহ আশেপাশের এলাকায় মাঝে মাঝে সূর্যের মুখ দেখা মিললেও শীতের তীব্রতা কমেইনি সেই সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের আলু ও বোরো ধানের বীজ তলাসহ শীতকালীন শাকসব্জি। অপরদিকে হলুদ ও মরিচের চারা পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষ স্বল্প দামে ডোমার রেললাইনের ওপরে পুরনো কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। জুতা ও মোজার দোকানেও ক্রেতাদের কমতি নেই। দিনের বেলা তাপমাত্রা ১০ থেকে ১২ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানামা করলেও রাতে তা ৬ থেকে ৭ ডিগ্রিতে নেমে আসে। সকালে ঘন কুয়াশার কারণে সব ধরনের গাড়ী হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে শীতজনিত কারণে কষ্টে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ডোমার থানাসহ বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নোয়াখালীতে আরও ৫১ জনের করোনা শনাক্ত

মিরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাসিরনগরে অসহায় মানুষদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে  প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে প্রধানমন্ত্রী

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

আয়াতুল কুরসীর ফজীলাত

দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৫৭৮

মধুপুর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ২৬৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ