crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে রশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আমিনারের ছেলে আরিফ ও মৃত উছাহাক আলীর ছেলে মজিবর ও মজিবুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারবাহিকতায় শত্রুতার জেরে ঘটনার দিন ২৪জুন সকালে আরিফ তার দলবল নিয়ে রশিদুলের বাড়িতে পাথর দ্বারা ঢিল ছুড়তে থাকে। রশিদুলরা বাধা দিতে গেলে আরিফরা অর্তকিত হামলা চালিয়ে তাদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে রশিদুলের মা রুবিজান (৫৮), বোন লায়লা (৪৪), ফরিদা (৪৬) ও ভাগনে লাবুসহ অনেকে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রুবিজান ,লায়লা ,ফরিদা ও লাবুর অবস্থা বেগতিক থাকায় কর্তব্যরত ডাক্তার তাদের ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে রশিদুলের স্ত্রী নুর জাহান বাদী হয়ে আরিফকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-২২, তারিখ-২৬/০৬/১৯ দায়ের করে। মামলার বাদী নুর জাহান জানান, গত ১৮জুন আরিফ গং আমাদের বাড়ীতে লাগানো ৫০টি গাছ কেটে দিয়ে বাড়ীতে লুটপাট চালিয়ে বসত বাড়ীতে অগ্নিসংযোগ করে। তাদের বিরুদ্ধে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে পরে এ নির্যাতন চালায়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম জানান, দুই পরিবারের মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে দফায় দফায় সংর্ঘষ হয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদণ্ড

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত দেবের বিরুদ্ধে নতুন করে আবারো শুরু হল তদন্ত

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে মামলা

সুন্দরগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

খুটাখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ