crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ভারী বর্ষণে জনজীবন বিপন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৮:১১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
টানা ৫দিনের বৃষ্টিপাতের কারণে নীলফামারীর ডোমার পৌরএলাকাসহ উপজেলার সর্ব সাধারণের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে। অসময়ে বৃষ্টিপাতের কারণে কৃষকের আমন ধান বড় ধরনের ক্ষতির দ্বারপ্রান্তে।
বন্যার কবলে মৎস্যচাষীদের মৎস্যঘের, কৃষকের শাক-সব্জির খেতখামার নষ্ট হচ্ছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলে অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গৃহস্থালিতে পানি উঠায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, মাধ্যমিক শিক্ষা অফিস,উপজেলা খাদ্যগুদাম,সাব-রেজিস্ট্রী অফিস, ভূমি অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক পানিবন্দি হওয়ায় অফিস আগতরা পড়ছে বিড়ম্বনায়। নদী ভাঙনের মুখে ডোমার কেন্দ্রিয় শ্মশানঘাট, দু’মুখা গঙ্গমাতা মন্দির। যে কোন সময়ে মন্দিরটি নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। অপরদিকে বোড়াগাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী এলাকার অনেক মৎস্য চাষীদের লক্ষ লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে এবং অনেক ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ডোমার পৌরসভার ৪ ও ৮নং ওয়ার্ডের প্রায় ২শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। রাস্তা-ঘাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের জন্য তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পানিবন্দিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে চার্জসিট প্রদান

গাইবান্ধায় হাট-বাজারে ক্রেতা নেই, গরু নিয়ে বিপাকে খামারিরা

ঝিনাইদহে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাউল আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পেলেন গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান

ডুলাহাজারায় যুবলীগের বহি:ষ্কৃত সম্পাদকের পুনরায় দৌড়ঝাঁপ

পঞ্চগড়ে কিশোরের ‘ঝুলন্ত’ ‘মৃতদেহ’ উদ্ধার

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কারাগারে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও চাটমোহর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩১৯