crimepatrol24
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঢাকা ফেরত ৬জন কোয়ারেন্টাইনে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১০, ২০২০ ৪:৩২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঢাকা ফেরত ৬জন ব্যক্তিকে বিদ্যালয়ের ভিতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা ধামরাই নওগাঁ বাজার এলাকায় ইট ভাটায় দীর্ঘ ৬মাস যাবত শ্রমিকের কাজ করে আসছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়ার কিছু যুবক। তাদের মধ্যে ৬শ্রমিক ৮এপ্রিল ভোর রাতে মাইক্রোযোগে বাড়িতে আসে। সংবাদ পেয়ে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন এলাকায় গিয়ে ৬শ্রমিককে বাগডোকরা বসুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমে ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। তিনি প্রত্যেককে ১৪দিনের জন্য চাল, ডাল, আলু, তেল, সাবান প্রদান করেন। এ সময় উক্ত বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা, শংকর চন্দ্র রায়, সাবেক সদস্য মাহামুদ পারভেজ বসুনিয়া সবুজ, সুমন সাজ্জাদ বসুনিয়া সুর্য প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, যেহেতু তারা ৬মাস পর ঢাকা থেকে এসেছে। এলাকায় করোনা প্রতিরোধে নিজ উদ্যোগে বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অবস্থা বুঝে ১৪দিন পর তারা তাদের পরিবারে ফিরে যেতে পারবে। বিদ্যালয় এলাকাটি লকডাউন রাখা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে খু’ন

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদকের মামলা

মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে : খোদা বখস

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

চাকুরি স্থায়ীকরণে পিচরেট ও বিলবিতরণ কর্মীদের কর্মবিরতি

সাভারে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার, ২০ ভুক্তভোগী উদ্ধার

ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

নাসিরনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি কে ফুলেল শুভেচ্ছা