crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০১৯ ১:৫১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেজর মাহাতাব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৯নভেম্বর) সকাল ৭.৪০ মিনিটে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী এলাকার তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ……..রাজিউন। ওই দিন বিকালে আমবাড়ী শুকনা পুকুর বাজার বালিকা উ”চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ডোমার থানার একদল পুলিশ ও নীলফামারী চিলাহাটির ৫৬ বিজিবি’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন। তার জানাজায় উপজেলা সহকারী কামিশনার (ভুমি) নুর ই সিদ্দিকী, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় নীলফামারী চিলাহাটির ই-কোম্পানীর ৫৬ বডার গার্ড এর সুবেদার আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গোলাম কবির দুলু, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, কোতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, মাওঃ আবু তাহের, আমবাড়ী শুকনা পুকুর বাজার জামে মসজিদের ঈমাম মনিরুজ্জামান আঙ্গুর প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মাহাতাব হোসেন উক্ত এলাকার মৃত আব্দুর রহমানের ৩য় পুত্র। জীবদ্দশায় তিনি বাংলাদেশ রাইফেল্স এর মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র , ১কন্যা সস্তান, ৯ নাতী- নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মামুন অর রশিদ খোকন পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়- স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে পাকা রাস্তায় দাপিয়ে চলছে ভেকু

বাংলাদেশে নির্বাচন কেমন হবে- তা নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের ত্রাণ সামগ্রী বিতরণ

ডোমারে ‘বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সরিষাবাড়ীতে বণিক সমবায় সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

সৈয়দপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের,আহত ১৫

রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

দাউদকান্দিতে বেদখলকৃত বলদাখাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করলেন সুবিদ অলী ভূঁইয়া এমপি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দিতে অর্থ বিভাগে চিঠি

ডোমারে ওএমএস এর চাল বিক্রয় পরিদর্শনে ইউএনও শাহিনা শবনম