crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

”বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুর হৃদয় হোক রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ই মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, শিশুদের নিয়ে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরন-নবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন, মনজুরুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ জাতির পিতার ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, আন্দোলন, সংগ্রাম, তার আত্মজীবনী পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে। এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ,কবিতা আবৃত্তি,ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

শিখন ঘাটতি পূরণে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী

দেবীগঞ্জে সহ-শিক্ষিকাকে নিয়ে প্রধান শিক্ষকের প্রমোদভ্রমণ

জামালপুরে নাতির কুকর্মের দায়ে ৮৫ বছর বৃদ্ধের সঙ্গে ১১বছরের শিশুকন্যার বিয়ে

টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সং*ঘর্ষে নি*হত ৪, আ*হত ৫০

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তীতে কটিয়াদীতে সাংস্কৃতিক মিলনমেলা

ডোমারে ৬ দিনব্যাপি স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সচেতনতা উন্নয়নমূলক ওরিয়েন্টেশনের উদ্বোধন

আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু