crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে দুলু মাস্টারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে গোমনাতী সপ্রাবি’র প্রধান শিক্ষক এমদাদুল হক দুলু’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুন) বিকালে শিক্ষক সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। সাবেক শিক্ষক আলহাজ্ব লিয়াকত উল্লাহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রকিবুল হাসান, ডোমার ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সিনিয়র শিক্ষক কহিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, রেজওয়ানুল হক উৎপল, মরহুমের ছেলে ইফতেখারুল হক লেলিন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মরহুম শিক্ষক নেতা এমদাদুল হক দুলু’র রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গলকল্পে বিশেষ দোয়া পরিচালনা করেন ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহ উদ্দিন শাহ।

উল্লেখ্য, গত সোমবার (১৪জুন) দুপুরে শিক্ষক এমদাদুল হক দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি পৌর এলাকার ছোটরাউতা প্রশিকা পাড়া গ্রামের হেজার উদ্দিনের ছেলে। জীবদ্দশায় তিনি গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাঠানপাড়া জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ২ নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জহুরুল গ্রেফতার

রোমে পৌঁছেছেন ড. ইউনূস

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৫

কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো উপজেলা কৃষকলীগ

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

পান্টিতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন ও বিদায় সম্মাননা প্রদান

জুড়ীতে বনভূমি দখল করে ফিশারী নির্মাণের অভিযোগ, চলাচলের ঝুঁকিতে শিক্ষার্থীরা

তথ্য প্রতিমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনীমূলক বই বিতরণ