crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোর গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২০ ৫:০২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার করে চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা মৌজা বামুনিয়া উত্তরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোজাহারুল ইসলাম (৩৫) গোমনাতী বাজারে নিবির টেলিকম নামক ব্যবসা চালিয়ে আসছে। গত ২৩/১১/১৯ তারিখে গভীর রাতে তার দোকানের চাল ও ছাদ কেটে চোর ভিতরে প্রবেশ করে গ্রামীন ফোন কোম্পানির দেওয়া একটি ট্যাবসহ বেশ কয়েকটি মোবাইল ফোন, রিচার্জকার্ড ও নগদ অর্থ প্রায় ৭০হাজার টাকা চুরি হয়। এ বিষয়ে মোজাহার বাদী হয়ে গত ২৪/১১/১৯ তারিখে ডোমার থানায় জিডি নং-১১৬০ দায়ের করে। উক্ত জিডির ভিত্তিতে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান অভিযান চালিয়ে গত ১৮/০৬/২০ তারিখে চোরাইকৃত গ্রামীন ফোন কোম্পানির ট্যাবসহ চোর রবিউল ইসলাম সাদ্দাম (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতার রবিউল ইসলাম সাদ্দাম উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা জলদান পাড়া এলাকার তহিদুল ইসলামে ছেলে। রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন ৫জনের বিরুদ্ধে ৪৬১/৩৮০/৪১১ ধারায় মামলা নং-০৯, তারিখ-১৮/০৬/২০ দায়ের করে মোজাহারুল। পরদিন গ্রেফতার রবিউল ইসলাম সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, তারা একটি চোর চক্রের সাথে জড়িত। ডোমার, ডিমলা, জলঢাকাসহ বিভিন্ন এলাকায় তারা অপকর্ম করে। রবিউল ইসলাম সাদ্দামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপি শীতার্তদের পাশে নেই, আছে নালিশে :সৈয়দপুরে ওবায়দুল কাদের

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনিকে অব্যাহতি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ‎মা*দক-স*ন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে উদ্যোগ

শহরকে নিজ দায়িত্বে পরিস্কার- পরিচ্ছন্নতা বজায় রাখবেন : পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার