crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
ডোমারে গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে গাছ লাগিয়ে চলাচলের রাস্তা ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মোতালেব হোসেন’র বিরুদ্ধে। চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় এলাকাবাসীরা চরম ভো’গান্তিতে পড়েছে।

উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ফকিরপাড়া গ্রামের মোতালেব হোসেনের প্রতিবেশী আবুল কাশেম বাদী হয়ে মোতালেবসহ ৪ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন। আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত মোতালেব হোসেন একই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ৫০বছর ধরে চলাচলের রাস্তাটির মাঝখানে হঠাৎ করে মোতালেব তার পৈতৃক সম্পত্তি দাবি করে সারিবদ্ধভাবে কলাগাছ লাগিয়ে চলাচলের রাস্তা বাধাগ্রস্ত করে ফেলেন।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, আবুল কাশেমের রেজিস্ট্রিকৃত ১৭শতক জমিতে বাঁশঝাড়, ফলজ ও বনজ বিভিন্ন প্রকার গাছ আছে। জমিটি অভিযুক্ত মোতালেবের বাড়ীর সামনে হওয়ায় বিভিন্ন সময় জবর দ’খল করার পাঁয়তারা করে আসছে। গত ৩১অক্টোবর সেই জমিতে থাকা বাঁশ ও গাছ কেটে ফেলার সময় মোতালেবসহ পরিবারের লোকজন উপস্থিত হলে কাশেমের পরিবারের লোকজন নিষেধ করে। এতে মোতালেবসহ পরিবারের লোকজন বিভিন্ন প্রকার ভ’য়ভীতি প্রদর্শন করে আবুল কাশেমসহ ২০টি পরিবারের চলাচলের রাস্তায় কলাগাছ লাগিয়ে বন্ধ করে দেন। সোমবার (৭নভেম্বর) রাতে আবুল কাশেমের রেজিস্ট্রিকৃত জমির বাঁশের বেড়া সরাতে যায় মোতালেবসহ পরিবারের লোকজন। এতে কাশেমের স্ত্রী বেড়া সরাতে নিষেধ করলে তাকে মা’রপিট করে। বর্তমানে কাশেমের স্ত্রী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধিন রয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী উভয় পক্ষের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রহ্মপুত্র নদের পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা

হোমনায় রহস্যজনক পৃথক দুটি লাশ উদ্ধার

দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭২

রংপুরে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে নতুন করে আরও চার জেলায় ২২ জন করোনা রোগী শনাক্ত

রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

গৌরীপুরে ইউএনওকে হত্যার হুমকি, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা