crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌর নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার পৌরসভা সাধারণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট নারীসহ ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে সংরক্ষিত কাউন্সিল লক্ষ্মী রানী দাস (চশমা), হাজেরা বেগম শুশিলা (অটোরিক্স), শাহানাজ পারভীন (আনারস) মার্কা পেয়েছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৪জন। আব্দুর রাজ্জাক রাজা (টেবিল ল্যাম্প), মিজানুর রহমান জুয়েল (উটপাখি), মাহাফুজ আলম (পাঞ্জাবী) ও বিপ্লব কুমার অধিকারী খোকন (ব্ল্যাকবোর্ড) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন। মেয়র পদে মোট ৩জন মনোনয়ন পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (খেজুরগাছ), নারী মেয়র প্রার্থী আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন), আ’লীগ মনোনীত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা) প্রতীক পেয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের এ প্রতীক প্রদান করেন। দুপুর ২টার পর থেকে গোটা পৌর এলাকায় বিভিন্ন প্রার্থীদের নামে নানান গানের সুরে ও তালে তাল মিলিয়ে মাইকিং করতে দেখা গেছে। এতে মুখোরিত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। পৌরসভায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিল পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এখানে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২ নভেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে পূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

শিবপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গরু ব্যবসায়ীকে গলা কে’টে হ’ত্যা

হোমনায় লকডাউন অমান্য করায় ৯ জনের জরিমানা

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

তিতাসে অবৈধ রিং জালের রমরমা ব্যবসা: নজরদারী নেই প্রশাসনের

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জ’রিমানা

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

হোমনায় লকডাউন বাস্তবায়নে কঠোর ইউএনও রুমন দে, ৬ জনের জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক