crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার থানা পুলিশের সহায়তায় ১২ দিনের শিশুকে ফিরিয়ে দিলো মা-বাবার কাছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার থানা পুলিশের সহায়তায় মা ও বাবাকে একসাথে পেল ১২ দিন বয়সের একটি শিশু। শুক্রবার রাত ১১ টার দিকে ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে মেয়ে শিশুটিকে তার মা ও বাবার কোলে তুলে দেয় পুলিশ সদস্যরা। শিশুটির বাবা উপজেলার হরিণচড়া ইউনিয়নের বালারডাঙ্গা এলাকার অবিনাশ রায় (২৮) ও মা ভারতী রানী (২০)।
থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট, মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহে ভারতী রানী নিজের ৯ দিন বয়সী মেয়ে শিশুটিকে শ্বশুর বাড়িতে রেখে অভিমান করে বাবার বাড়িতে চলে যায়। মা ছাড়া এতো ছোট শিশুটিকে কোনভাবেই সামলাতে পারছিল না অবিনাশ, তার বড় স্ত্রী লিপি রানী, তার মা-বাবা। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার গভীর রাতে অবিনাশ শিশুটিকে নিয়ে ডোমার থানায় এসে ওসি মোস্তাফিজার রহমানকে বিস্তারিত জানান। পরদিন দুপুরে পুলিশ উপজেলার ডুগডুগি বড়গছা হতে ভারতী রানীকে না পেয়ে তার বাবা সুবোধ চন্দ্র ও মা নির্মলা রানীকে থানায় নিয়ে আসে। এরপর সন্ধ্যায় ভারতী রানী ডোমার থানায় আসে। তাদের দুই পক্ষকে নিয়ে সমঝোতায় বসে ওসি মোস্তাফিজার রহমান। তিন ঘন্টা দীর্ঘ আলোচনার পর তারা এক সাথে থাকতে সম্মত হয়। থানা থেকে ছোট শিশুটিকে কোলে নিয়ে বাড়ি ফিরে তারা।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষকে নিয়ে আলোচনার পর শিশুটিকে তার মা-বাবা দুই জনের কোলেই তুলে দিয়েছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত,সর্বমোট শনাক্ত ১২২৬জন, ২০জনের মৃত্যু

জনগণের কাছে হেরে গিয়ে জ্বা’লাও-পো’ড়াও’র পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত : ইঞ্জি.আবদুস সবুর

কাউখালীতে বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে কু’পিয়ে হ’ত্যা

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ঘোড়াঘাটের মা’দক সম্রাট শাহ আলম গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ৪৪ টি পদ শূন্য, অচল চিকিৎসা সরঞ্জাম

ঝিনাইদহে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করার অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার