crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ভিজিডি কার্ড দেওয়ার নামে টাকা আ’ত্মসাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ভিজিডি কার্ড দেয়ার নামে হাজার হাজার টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের জন্য সরকারি ভিজিডি’র ৫৭০ টি কার্ড বরাদ্দ করা হয়। এই সব কার্ডের মেয়াদ ২ বছরের জন্য। প্রতি ২ বছর অন্তর কার্ডধারীদের পরিবর্তন করা হয়। সরকারি নীতিমালা মেনে দুস্থ ও অসচ্ছল পরিবারকে অনলাইনে আবেদন করতে বলা হয়। তাতে প্রায় ভোগডাবুরী ইউনিয়নে ৩ হাজার দুস্থ, গরীব ও অসচ্ছল পরিবার অনলাইনে আবেদন করে। কিন্তু অনলাইনে আবেদন শুধু ধো’কাবাজি আর দু’র্নীতি ভরা। চেয়ারম্যান, মেম্বার/ মহিলা মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও নেতার সুপারিশে এই ভিজিএফ কার্ডের তালিকা তৈরি করা হয়। তাতে দেখা যায় যে, অসচ্ছল পরিবার ব্যতিত সচ্ছল পরিবারই ভিজিএফ কার্ডের তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে এবং এই কার্ডের বিনিময়ে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে  ভুক্তভোগীদের নিকট হতে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মমিনুল হক , ১ নং ওয়ার্ডের জাহানারা বেগম, ৯ নং ওয়ার্ডের আলিফনুরা বেগম, জয়তুন, ময়না, বুলবুলি, রুনা আক্তার, আলিফা বেগম, মোরশেদা বেগম, সালমা বেগম, তসকিনা আক্তার গত ৩০ এপ্রিল ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় যে, গ্রাম পুলিশ মমিনুল হক অনেকের কাছ থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৭ হাজার, কারো কাছে ৮ হাজার এবং কারো কারো কাছে ১০ হাজার করে টাকা নেয়। গত ৩০ এপ্রিল এই ১১ জন মহিলা ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল নিতে আসলে এসে দেখে তাদের নামে কোন ভিজিডি কার্ড হয়নি।

ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল হক কালু জানান ‘ভিজিএফ কার্ড না পাওয়া মহিলাদের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

হোমনায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আটক ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

চকরিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ ও ২১ আগস্টের আলোচনাসভা

ঝিনাইদহ সদর থানার সেবার মান বৃদ্ধিতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রীর কথায় সাধারণ মানুষের কোন আস্থা নেই : জিএম কাদের

জামালপুরের কৃতী সন্তান পুলিশ সার্ভিস অ্যাসো: সহ-সভাপতি নির্বাচিত হলেন সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ