crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হলেন রাশেদ মহমুদ উজ্জল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০১৯ ২:০১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলায় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি নির্বাচিত হলেন রাশেদ মাহমুদ উজ্জল।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এতে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি রাশেদ মাহমুদ উজ্জল শ্রেষ্ঠ নির্বাচিত হন। জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য হিসেবে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করে উজ্জল। পরে তিনি ওই বিদ্যলয়ের এসএমসি’র সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরে সরকারিভাবে ৪তলা ফাউন্ডেশনের ৬টি কক্ষ বিশিষ্ট ২তলা ভবন নির্মাণের অনুমোদন পান। পুরাতন ভবন ভাঙ্গার পরে শিক্ষার্থীদের ক্লাশ করার অসুবিধা দেখা দিলে নিজস্ব অর্থায়নে টিন শেড ৩টি কক্ষ নির্মাণ করেন তিনি। অপরদিকে, পুরো বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ও এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করণ বিষয়ে লেখাপড়ার মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখেন। বিদ্যালয়ের নিজস্ব জমি ও নদী ভাঙন রোধে মাননীয় সংসদ সদস্য কর্তৃক প্রকল্প অনুমোদন নিয়ে সুষ্ঠুভাবে তা সম্পন্ন করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্যকে একাধিকবার বিদ্যালয়ে অতিথি করে নিজস্ব অর্থায়নে শিশুদের মাঝে পানির পট, পরিচয় পত্র প্রদান, নিয়মিত সভা, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে মা সমাবেশ করে ব্যাপক সফলতা অর্জন করেন তিনি। তার এ সকল সফল কার্যক্রমের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি নির্বাচিত হন বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সিও এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

হোমনায় মাস্ক না পরায় ৩ প্রতিষ্ঠান ও ৭ ব্যক্তির জরিমানা

ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক

জামালপুরে ১০টি চো’রাই মোবাইল উদ্ধার

রংপুর জেলা ও মহানগর যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‌্যালী

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত