crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫২৯ জন প্রাণ হারিয়েছেন।

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রেফতার

সাবেক দুই সিনিয়র সচিবের রিমাণ্ড

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সং’ঘর্ষে দম্পতি নি’হত

গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

র‌্যাব -৪ এর সফল অভিযানে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকা হতে ১৪ প্রতারক গ্রেফতারঃ চাকুরিপ্রার্থী ৪৪ জন ভুক্তভোগী উদ্ধার

কনস্টেবল প্রার্থীদের যে জরুরি বার্তা দিল পুলিশ সদর দপ্তর

কুমিল্লা সীমান্তে অবৈধ প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক