crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
২০ জুন বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডিমলায় আইন শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) আয়শা সিদ্দীকা, ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আবু বক্কর সিদ্দিক, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মোতালেব, থানারহাট কোম্পানী কমান্ডার সাহেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ, ডিমলা সরকারী মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা পরিচালন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ আরো ৯ ইউপি’র চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, যেহেতু বাংলাদেশের মধ্যে উত্তর বঙ্গের শেষ সীমান্ত ঘেষা উপজেলা হচ্ছে ডিমলা উপজেলা, সেহেতু সীমান্ত দিয়ে কোনভাবেই যেন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আসতে না পারে সেদিকে সতর্ক রেখে চোরাচালান রোধ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে। খেয়াল রাখতে হবে কোনভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিলক্ষিত না হয়। সেই সাথে তিনি নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকার আহবান জানান। সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কমলো সোনার দাম

বোকাইনগর সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী নূরুন্নাহারের গণসংযোগ অব্যাহত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক : সম্মতিপত্র পেলো ৮ প্রতিষ্ঠান

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছেন কংগ্রেস মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম

রংপুরের নিউ জুম্মাপাড়ায় মিনি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চকরিয়ায় খড়ের গাঁদায় ও বসতঘরে ‘আগুন’ লাগিয়ে দিল ‘দুর্বৃত্তরা’

চকরিয়ায় ৬ শত উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি জাফর আলম

হোমনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ

জামালপুরের মেলান্দহে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩