crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৯, ২০১৯ ৪:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল করার পর আতিকুল ইসলাম বলেন, আমি আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছি। আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকে খেয়াল রেখে বেশি নেতাকর্মী নিয়ে আসিনি।

আনিসুল হকের মৃত্যু পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করায় আদালত নির্বাচন স্থগিত করেন। সম্প্রতি হাইকোর্ট সেই রিট খারিজ করে দেওয়ায় নির্বাচন নিয়ে আইনি বাধা দূর হয়। এরপর নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়র ও কাউন্সিলর এবং দক্ষিণ সিটির কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিকের ডিজিসহ দুই জনের মৃত্যু!

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী বানাচ্ছে কর্মকর্তারা

রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

রাজশাহীতে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিলেন রেল কর্মকর্তা, থানায় জিডি

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

নেত্রকোনায় মুক্তিযোদ্ধা বাবাকে মারধর,মাদকাসক্ত ছেলে গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন

হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাংক ও পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন