crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : ইঞ্জি.আবদুস সবুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘দেশ এখন বিশ্বের রোল মডেল। শতশত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সারাবিশ্ব। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।’

শনিবার (০৫ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন ও বিএনপি-জামায়াতের স’ন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রবেশদ্বার কুমিল্লা জেলা। এই জেলায় এগারোটি সংসদীয় আসন রয়েছে৷ আগামী নির্বাচনে প্রতিটি আসনেই আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে৷ শোকের মাস আগস্ট, এই শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে৷’

সবুর বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানেই দেশ ও জনগণের জন্য রাজনীতি করা। আগামী নির্বাচনে দাউদকান্দি-তিতাসের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করবে। কুমিল্লার জনগণ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারকে চতুর্থবারের মতো ক্ষমতা আনতে এই আসনকে উপহার দিবেন।’

সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে জনসংযোগ শেষে দাউদকান্দির রাসেল স্কোয়ারে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়৷

জনসংযোগ ও মিলাদে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ-জালাল, ভিপি সালাউদ্দিন রিপন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক শাহজান খন্দকার, দাউদকান্দি উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করুন : এমপি মকবুল

বাবরকান্দি গ্রামের শফিকুল ইসলাম শফিক আর নেই

পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কা, বৃদ্ধের মৃত্যু