crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালে ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জন মারা যান। নিহতরা সবাই বাসের যাত্রী বলেও তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’

ডোমারে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মুসল্লিদের মানববন্ধন

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জামালপুর প্রশাসনের অভিযান, তবুও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে নগদ ৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধারসহ চো’র চক্রের ১ সদস্য গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক