crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের হলিধানী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২০ ২:৪০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি রোববার এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সামাজিক বিরোধের জের ধরে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন। এ সময় তিনি বলেন, তার গ্রামে সামাজিক প্রতিপক্ষ রয়েছে। তারাই সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচারে লিপ্ত। হলিধানী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইউনিয়নের সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাষ্টার, হলিধানী ইউনিয়নের সদস্য আবুল হোসেন, কবির হোসেন, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান, হালিমা খাতুন, তাইজুল ইসলাম, শামছুন নাহার, শরিফুল ইসলাম, পারুলা খাতুন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতির লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় নাটাবাড়িয়া গ্রামের ৩ ব্যক্তি আমার বিরুদ্ধে ১০টা কেজির চালের কার্ড ও ঘর তৈরি করতে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ পত্র সদর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেন। তাদের এই অভিযোগের কোন সত্যতা নেই। এসব মিথ্যাচার করেও যখন তারা আমাকে ঘাঁয়েল করতে পারেনি, তখন তারা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ তদন্ত করে সেটারও সত্যতা পায়নি। ওই মহলটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমে কল্পিত ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই অপপ্রচারের বিচার দাবি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ৭ দিন ব্যাপি প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মশালা শুরু

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মধুপুর শোলাকুড়ি আদর্শ ও গুচ্ছ গ্রামে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হোমনায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

হোমনায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

কেএমপি’র অভিযানে ৮ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

জামালপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মির্জা আজম এমপির ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

হোমনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্ম-বিরতির পর কাজ শুরু করেছে

ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত