crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে ক্যাম্পের এএসআই রাম প্রসাদ বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই রামপ্রসাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সার ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, অপরাধ করলে কেউ ছাড় পাবেনা। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজারের সার ব্যবসায়ী ও উপজেলার পোতাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক আমিনের ছেলে আনিচুর রহমানকে স্থানীয় পুলিশ ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাজারের সারপট্টির গলিতে ফেন্সিডিল রাখা হয়। এরপর হঠাৎ করে এএসআই রামপ্রসাদ সেখানে আসেন এবং ফেন্সিডিল পাওয়া গেছে বলে আনিচুরকে পুলিশ ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। পরে এ খবর জানাজানি হলে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিনসহ ওয়ার্ড মেম্বার আনারুল পুলিশ ক্যাম্পে যান। এ সময় ২০ হাজার টাকা দাবি করে এএসআই রামপ্রসাদ। পরে নগদ ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় আনিচুরকে। পরে এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুপার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মাঠে নামেন এবং গভীর রাত পর্যন্ত তদন্ত করেন। বৃহস্পতিবার ফের এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরে বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আরেক দফায় তদন্ত অনুষ্ঠিত হয়। অভিযোগের সত্যতা পাওয়ার সন্ধ্যায় পুলিশ সুপার ওই এএসআইকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ জারি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নব-নিযুক্ত আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ছাই কারখানায় ভয়াবহ আগুন!

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

পিবিএস-এ ‘বঙ্গবন্ধু বুক গ্যালারি ও মঞ্চ’ উম্মোচন এবং আলোচনা

সিরাজগঞ্জে ৬ চাঁ’দাবাজ গ্রেফতার

মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি, গ্রেফতার ৩

ডোমারে রাজাকার পুত্রের হাতে পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

নীলফামারীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ,গ্রেফতার ১

দৌলতপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ২ ভোট আর ৪ ভোট !

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন