crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের ক্ষুদে বিজ্ঞানীদের কৃষিভিত্তিক রোবট আবিষ্কার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২০ ২:২১ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো আর কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের দুই শিক্ষার্থী এবার আবিষ্কার করেছে কৃষিভিত্তিক রোবট। যার নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট এগ্রো রোবট’। রোবটটি সয়ংক্রিয়ভাবে সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ নিয়ে কাজ করবে কৃষকের সারিযুক্ত জমিতে। ক্ষুদে বিজ্ঞানী বক্তিয়ার আহম্মেদ বাপ্পী জানান, গ্রামের মাঠে কৃষকের জমিতে কীটনাশক স্প্রে করতে দেখে তার ধারণা হয় একটি রোবট আবিষ্কার করার। যার মাধ্যমে স্প্রে করা যাবে শরীরের জন্য ক্ষতিকর কীটনাশক। তার সহপাঠী দেবাশিষ কুমার বিশ্বাসকে দীর্ঘ ২ মাস ৭ দিনের প্রচেষ্টায় সাথে নিয়ে সফল হন রোবটটি তৈরী করতে। বাপ্পী আরও জানান, রোবটটি সারিযুক্ত কৃষি জমিতে সার, কীটনাশক প্রয়োগ, সেচ প্রদান ও আগাছা দমন করবে সয়ংক্রিয়ভাবে। এমনকি কখন জমিতে সেচের প্রয়োজন তাও নির্ধারণ করবে সে। স্মার্ট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা এই রোবটটি। ইতোমধ্যে ঝিনাইদহ, যশোর, মেহেরপুরসহ বিভিন্ন জেলায় ইনোভেশন সোসেসিং, তথ্যপ্রযুক্তি মেলায় প্রদর্শন করা হয়েছে। অর্জন করেছে প্রথম স্থান। বাপ্পী বলেন, রোবটটি প্রোটো টাইপ করা হয়েছে। সরকারি বা কোন অনুদান পেলে রোবটটির পুর্ণ রূপ দেওয়া সম্ভব।

সহকারী দেবাশিষ কুমার বিশ্বাস বলেন, দেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে তারা এই আবিষ্কার করেছেন। যার মাধ্যমে কৃষকের উৎপাদন খচর কমবে, সেই সাথে বাড়বে ফসলের আবাদ। রোবটটি আরও বড় করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মল্লিক বলেন, রোবট তৈরীতে শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। এর ধরনের উদ্যোগকে সব সময় প্রতিষ্ঠান স্বাগত জানায় । কৃষি ক্ষেত্রে রোবটটি কাজে লাগালে কৃষিতে যুক্ত হবে নতুন মাত্রা। যেটি সহায়ক হবে উন্নত বাংলাদেশ গড়তে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেশবপুরে ১২ দিনের ২ শিশুকে ডোবায় ফেলে হ’ত্যা, মা গ্রেফতার

সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

দেশে করোনায় আরও ৬৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ হাজার

ঝিনাইগাতীতে সবজির বাজার উর্ধ্বগতি, হিমসিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

ডোমারে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান

মধুপুরে জমে উঠেছে শীতের পিঠার বেচাকেনা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার