crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০১৯ ২:৫৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশা’র আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনাতনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এসময় আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, আশার ইভিপি (প্রোগ্রাম) শাঁওলী ঝর্ণাসহ আশা এনজিও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আশার কুষ্টিয়া বিভাগের এডিভএম এনামুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন আশা ঝিনাইদহ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক। আলোচনাসভা শেষে সুবিধা বঞ্চিত ৫০ জন এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষাথীর মাঝে সাড়ে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তা নাহলে বন্ধ হয়ে যাবে

উলিপুরে ওসির বাড়িতে চু’রি, আটক ৩

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

পাবনা চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে ওবায়েদুল্লাহ্’র ডান চোখে লেন্স সংযোজন সম্পন্ন

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

নাসিরনগরে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি নতুন ভবন উদ্বোধন

ঝিনাইদহে হালকা বৃষ্টি আর শীতে স্থবির জনজীবন

হোমনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে সালিশ বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা, আটক-২