crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে লক্ষাধিক টাকার দোকান ভাড়া মওকুফ করলেন পাগলা কানাই মধু মার্কেটের মালিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
এই প্রথম ঝিনাইদহ শহরে করোনা দুর্যোগ মুহূর্তে প্রায় লক্ষাধিক টাকার দোকান ভাড়া মওকুফ করলেন পাগলাকানাই মধু মার্কেটের মালিক মধু ভাই। শুক্রবার বিকালে ঐ মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন। দেশে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ঘোষণার পর অন্যান্য অঞ্চলের মতো এই বাজারেও দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাতে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রবল আর্থিক সঙ্কটে পড়ে যান। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ঝিনাইদহ শহরের পাগলা কানাই নামক স্থানে ৪তলা ভবন বিশিষ্ট মার্কেটের প্রায় চল্লিশটি দোকানের চলতি মে মাসের ভাড়া মওকুফ করে দেন তিনি। তাতে সব মিলে লক্ষাধিক টাকার ভাড়া মওকুফ করলেন তিনি। এতে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এজন্য তারা মধু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ধরনের সিদ্ধান্ত একটি নজিরবিহীন মানবিক উদ্যোগের উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে দোকান মালিক মধু ভাই বলেন, এই পরিস্থিতিতে ভাড়াটিয়া দোকানিদের প্রতি দোকান মালিকরা ভাড়া মওকুফ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ওসি’র অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করুন : রাজশাহীর সমাবেশে ফখরুল

হোমনায় উৎসবমুখর পরিবেশে শিক্ষাঙ্গণে ফিরল শিক্ষার্থীরা

মেলান্দহে ৩৭৫জন শিক্ষক কর্মচারী ও গ্রাম পুলিশকে প্রণোদনার চেক বিতরণ

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও লিফলেট বিতরণ

ইসমে আযমের ফজিলত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার