crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ

জাহিদুর রহেমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে খালেদ (৩৬) নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার রাউতাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বাদী ও মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের প্রবাসী শাহিনুর রহমানের স্ত্রী তৃষ্ণা বেগমকে তার পরিবারের কাউকে না জানিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি বিদেশে কাজের কথা বলে দুবাই পাঠায় মানব পাচারকারী এক চক্র। দুবাই প্রবেশের পর থেকে তৃষ্ণা বেগমের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টা জানাজানি হয়। এ ঘটনায় তৃষ্ণা বেগমের কন্যা শ্যামলী খাতুন বাদী হয়ে নাসির উদ্দিন (৪৮) ও পটল (৪৫) এর নাম উল্লেখ করে ১ ফেব্রুয়ারি মানব পাচার পিটিশন ৩/২১ এ ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গণ্য করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ৬ এপ্রিল সদর থানায় মামলাটি রুজু হয়। যার নং ১৬।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানা পুলিশ তদন্ত করে নাসির উদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খালেদকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মামলাটি রুজু হওয়ার পর এজাহার নামীয় আসামী নাসির উদ্দিন (৪৮) কে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহে ডাকাতের গুলিতে পুলিশ আহত

মহেশপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ বিক্রি, থানায় মামলা

নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

পুঠিয়ায় হে’রোইনসহ ইউপি সদস্য আ’টক

পুঠিয়ায় হে’রোইনসহ ইউপি সদস্য আ’টক

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামের আলোকে দান খয়রাত না করার ভয়বাহ পরিণতি

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন

সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন