crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ভোক্তা অধিকারে অভিযোগ করে নতুন টিভি পেলেন ক্রেতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০১৯ ৩:১৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে নতুন টিভি পেলেন আহসান উল কবীর নামে এক ক্রেতা। বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে এই নতুন বিভি ক্রেতার হাতে তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ২০১৬ সালের ৫মে তারিখে আহসান নামে এক ক্রেতা বেস্ট ইলেকট্রনিকস, ঝিনাইদহ শাখা থেকে একটি সনি টিভি ক্রয় করেন। টেলিভিশন কেনার সাত মাস পর থেকে ছবি লাফালাফিসহ নানা সমস্যা দেখা দেয়। এই বিষয়ে বেস্ট ইলেকট্রনিকস ঝিনাইদহ শাখাকে একাধিকবার অবহিত করলে তাদের সার্ভিস ইঞ্জিনিয়ার জানান ডিস লাইনের সমস্যার ছবি লাফালাফি করছে। পরবর্তীতে ডিস লাইনের টেকনিশিয়ান লাইন চেক করে জানান যে, তাদের লাইনে কোন সমস্যা নেই। ছবি লাফালাফি আরও বেড়ে গেলে সার্ভিস সেন্টার হতে টেকনিশিয়ান ফিরোজ টেলিভিশন দেখে জানান, টেলিভিশনটির প্যানেলে সমস্যার কারণে ছবি লাফালাফি করছে। তিনি টেলিভিশনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যান। কিন্তু সমস্যা নিরসন না হওয়ায় টিভি ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ করেন। শুনানির পর বেস্ট ইলেকট্রনিকস পুরাতন টেলিভিশনের পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি টেলিভিশন সরবরাহ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে ওয়াহেদ হ*ত্যা মামলার পলাতক আসামী ফরিদুল গ্রেফতার

রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ

দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা’র উদ্যোগে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে ইজিবাইক, অটো চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

পাবনা চাটমোহরে বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নালিতাবাড়িতে তিন কোটি টাকার সরকারি জমি উদ্ধার, ইউএনও’র বিরুদ্ধে মামলার হুমকি

আল্লাহর আদালতে বিচার দায়ের করে মহাজোটের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত, পরবর্তী কর্মসূচি ঘোষণা!

হোমনার প্রথম মেয়র হারুন মিয়া আর নেই