crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বৈধ মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহে বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়। এসময় যেসব মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু হেলমেট ছিল না তাদেরকে হেলমেট প্রদান করা হয়। যাদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছিল তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া যেসকল গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ট্রাফিক ইন্সপেক্টর এ্যাডমিন কৃষ্ণপদ সরকার, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করছে। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবে হেলমেট পরিধানের বিষয়টি ছড়িয়ে দিতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশের ভাগ্য নির্ধারণী এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে : এনসিপিকে প্রধান উপদেষ্টা

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চুরির হিড়িক, রাতের ঘুম হারাম

রংপুরের নিউ জুম্মাপাড়ায় মিনি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হোমনায় মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

হোমনায় মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় ১ বছর

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

পবিত্র ইদ- উল- ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

অভাবের তাড়নায় জমজ শিশু বিক্রির কথা শুনে পরিবারের পাশে দাঁড়ালেন জামালপুরের ডিসি

সুন্দরগঞ্জে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের