crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বিগ ব্যাশ ফুটবল লীগের লোগো উন্মোচন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ২:৫০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার ২৪ টি দল নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগ’ ফুটবল টুর্ণামেন্ট। রোববর সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লীগের লোগো উন্মোচন ও লীগের টাইটেল স্পন্সর চুক্তি স্বাক্ষর করা হয়। এসময় পবহাটি বিশ ব্যাশ লীগের চেয়ারম্যান ইমরান হোসেন সুজন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সবুজ, মমতাজ হারবাল প্রোড্রাক্টস এর বিশেষ প্রতিনিধি বিল্লাল হোসেন লিটুসহ অন্যান্যরা।

এসময় আয়োজকরা জানান, পবহাটি বিশ ব্যাশ লীগের আয়োজনে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আসর। লীগ ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার ২৪ টি দল অংশ নিবে এ লীগে। ডে-নাইট ভিত্তিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। লীগটির স্পন্সর হিসেবে থাকছে মমতাজ মেহেদি। আগামী ১৩ ডিসেম্বর শহরের পবহাটি ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করবেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে রাহিম বাবু নামে এক আসামীকে হ*ত্যার উদ্দেশে হা*মলার অভিযোগ

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পঞ্চগড়ে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ৬ জনের অর্থদণ্ড

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি না মানায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখনকে জরিমানা

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার