crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত এক যুবলীগ নেতার বিলবোর্ড ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

শালিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জানান, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা নুর-এ-আলম বিপ্লব আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি দিয়ে বিলবোর্ড তৈরি করে শালিয়া গ্রামের বিভিন্ন স্থানে টাঙিয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে সোমবার রাতের কোন এক সময় বিলবোর্ডগুলো ভাংচুর করা হয়েছে। ওই গ্রামের এক চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মিলু ও তার লোকজন কয়েকদিন ধরে এই বিলবোর্ড টাঙানো  নিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমার ধারণা তারাই এ ঘটনা ঘটিয়েছে।

যুবলীগ নেতা নুর-এ-আলম বিপ্লব বলেন, বিলবোর্ড ভাংচুর করা নিন্দনীয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় আটশো নারী পেলেন পল্লীশ্রী’র ত্রাণ সহায়তা

আমাদের সময় এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান

জামালপুরে এসপিকের সমন্বয়ে এনজিও সংগঠনের সক্ষমতা নিরূপনের কর্মশালা অনুষ্ঠিত

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

ছয় দফা দাবিতে রংপুরে বাম জোটের মানববন্ধন

মহেশপুরে কোদলা নদীতে প্রশাসনের সহযোগিতায় চলছে অ’বৈধভাবে বালু উত্তোলন

মহেশপুরে কোদলা নদীতে প্রশাসনের সহযোগিতায় চলছে অ’বৈধভাবে বালু উত্তোলন

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের আলোচনা সভা

মিরপুরে নবীন ল্যাবরেটরিজের মেরী গোল্ড নামক কাশির সিরাপ খেয়ে শিশুসহ নিহত-২, আহত-১

নাসিরনগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

নাসিরনগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজার বিরুদ্ধে চাচিকে মা*রধরের অভিযোগ