crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনাভাইরাসের আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শহরের শিল্পকলা একাডেমি চত্বর, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরে রিক্সাচালক দিনমজুরসহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে এ স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় তাদের স্বাস্থ্য সচেতন নানা পরামর্শ প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম মুক্ত, হেলাল উদ্দিন, আবুল কাশেম শান্ত, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগ। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাবার তুলে দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াছমিন। খাবার পেয়ে সন্তুষ প্রকাশ করেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬টি আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় আগুনে পুড়ে বাড়িঘর ও গরু-ছাগল ভস্মীভূত

আলফাডাঙ্গায় বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

কালীগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শৈলকুপায় নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন, ভাঙ্গনের কবলে বসতভিটা