crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৮৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরী। এদিকে উদ্বোধন উপলক্ষে শহরের শের-ই বাংলা সড়কের ঝিনাইদহ শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা জোনের প্রধান মজিবুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, জোহান এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, সরকারি কেসি কলেজের সহযোগী অধ্যাপক আনিছুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশায় মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান এভিপি। অনুষ্ঠানে বক্তারা, ব্যাংক থেকে গ্রাহকরা যাতে করে সহজ শর্তে ঋণ ও ভালো মানের সেবা পায় সেদিকে নজর রাখার আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া : আলী রিয়াজ

দেশে করোনায় আরও ৭৬ জনের মুত্যু, নতুন শনাক্ত ৪৮৪৬

ইসমে আযমের ফজিলত

আবারও শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেলেন রংপুরের পুলিশ সুপার

ডোমারে মাদক ব্যবসায়ী রুপা হে’রোইনসহ ফের গ্রেফতার

জুলাই শহিদদের তালিকায় অন্তর্ভুক্ত হলো আরও ১০ জনের নাম

কেএমপি’র মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অতর্কিত আক্রমণ, পুলিশের ১ সোর্স নিহত,আহত ৩

আগামী সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন‘ও রফিকুল ইসলাম